কিভাবে কাস্টমারের সাথে কথা বলবেন?

 কাস্টমার ডিলিং 


(Royal Life Business Platform) 

🎯 কাস্টমার ডিলিং – সেলসের আসল গেম চেঞ্জার!

অনেকেই বলে — “মেসেজ দিই ঠিকই, কিন্তু নেয় না!
আসলে এর মূল কারণ হলো কাস্টমার ডিলিং।
কাস্টমারের সাথে কীভাবে কথা বলব, কীভাবে বুঝাব —
এই জায়গাটাতেই বেশিরভাগ মানুষ ভুল করে বসে।

🧠 তাই আজ একটু মনোযোগ দিয়ে শুনুন...
👉 কাস্টমারের সাথে কীভাবে যোগাযোগ করবেন
👉 কথাবার্তায় কোন বিষয়গুলো খেয়াল রাখবেন
👉 আর কিভাবে “Interested” কাস্টমারকে “Buyer”-এ রূপান্তর করবেন!
------------------

🥰 আসুন শুরু করি আল্লাহ নামে 🥰

🟥 কাস্টমার ডিলিং কিভাবে করবেন...?? 

🟡প্রথম ধাপ 👇


🔳 কাস্টমার প্রশ্ন : Yes This is available ❓
উত্তর : আসসালামু আলাইকুম 💖
☑️ জী এটা আছে...
☑️ আপনার কি প্রডাক্টটি পছন্দ হয়েছে..?

🔵দ্বিতীয় ধাপ 👇


প্রডাক্ট এর কয়েকটি ছবি দিবেন। 
(ছবি দেখলে আকর্ষণ আরো বাড়বে) 

🔴তৃতীয় ধাপ 👇


এখন কাস্টমার অবশ্যই প্রশ্ন করবে - প্রডাক্ট এর দাম জানতে চাইবে..!! কিভাবে উত্তর দিবেন 👇

⏺️ কাস্টমার প্রশ্ন : দাম কত ❓
উত্তর : 

স্যার আমাদের এই প্রডাক্ট-টির স্টক খুবই সীমিত রেগুলার প্রাইজ থেকে বর্তমানে অফার চলছে √

▶️ রেগুলার প্রাইজ : 
▶️ বর্তমান মূল :  

☑️ প্রোডাক্টের মূল এক টাকা আগে দিতে হবে না 
☑️ পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন ইনশাআল্লাহ 

======= ✳️ ধন্যবাদ ✳️=======

⚠️ কাস্টমার দাম শুনে আপনাকে বলতে পারে - মার্কেটপ্লেজে দাম কম দিয়েছেন আর এখন দাম বেশি বলছেন - দাম লিখছেন একটা চাইছেন আরেকটা 😒

✅ উত্তর : আমরা ফেসবুক মার্কেটপ্লেসে নিয়ম মেনে ব্যবসা করি, যাতে আমাদের প্রতিটি কাস্টমার সেরা মানের প্রডাক্ট ও সার্ভিস পায় 😊

☸️ কেন প্রডাক্টের রিয়েল প্রাইস দেওয়া হয় না?
ফেসবুকের অ্যালগরিদম অনুযায়ী পোস্টে রিয়েল প্রাইস পাবলিক থাকলে রিচ কমে যায়। এতে আপনারা অনেক সময় ভালো ভালো প্রডাক্ট দেখতে পান না।

✅ তাই আমরা চাই যেনো আপনাদের কাছে সর্বোত্তম ও মানসম্মত প্রডাক্ট পৌঁছে দিতে পারি — এজন্যই প্রডাক্টের মূল মূল্য প্রকাশ করা হয় না।

🟡 চতুর্থ ধাপ 👇


এরপর আপনি সাথে সাথেই অর্ডার কনফার্মের মেসেজ দিয়ে অপেক্ষা করবেন - প্রডাক্ট নেয়ার ইচ্ছা থাকলে কাস্টমার অবশ্যই ফরম পূরণ করে দিবে ✅

👇👇

▶️ স্টক সীমিত তাই এখনই অর্ডার করে ফেলুন ◀️

🔰 Order Confirm এর নিয়ম :
🎯 অর্ডার কনফার্ম করতে নিচের তথ্যগুলো দিন! 

➡️ নাম :
➡️ মোবাইল নাম্বার :
➡️ জেলা :
➡️ উপজেলা :
➡️ সম্পূর্ণ ঠিকানা :

====== 🍀 ধন্যবাদ 🍀 ======

👇 তারপর 👇

এখন যদি দেখেন কাস্টমার আপনার কথা শুনে কিছুই বলছে না বুজে নিবেন তার আগ্রহ কিছুটা কমেছে। এখন আপনাকে ভিন্ন কৌসলে কথা বলে তার আগ্রহ বাড়াতে হবে 🥰

👉আপনিও ৩০ মিনিট থেকে ১ ঘন্টা পর তাকে এইভাবে বলবেন 👇👇👇
-------
আসসালামু আলাইকুম 🌸আপনি তো দেখি দাম জানার পর আর কিছু বলেননি 🙂 আসলে সবারই একটা নির্দিষ্ট বাজেট থাকে, তাই না? আপনি চাইলে আপনার বাজেটটা বলেন — দেখি আমরা কিছু করতে পারি কিনা 😊
-------

⚠️ কাস্টমার এই মেসেজ দেখার পর যদি কিছুই না বলে তাহলে ভেবে নিবেন সে রিয়েল কাস্টমার ছিল না - তার আশা বাদ দিয়ে দিবেন!! কিন্তু কাস্টমার যদি প্রডাক্টের মূল বলে - আপনার অল্প লাভ হলেও বিক্রি করে দিবেন। 

➤ কাস্টমার দাম বললে: 👇
যদি দাম পাইকারি দামের মধ্যে পড়ে  
বলবেন ➤ আরেকটু বাড়ান স্যার

রাজি হলে সঙ্গে সঙ্গে বিক্রি করবেন
না বাড়ালে ওই দামে দিয়ে দাও।

➤ যদি দাম পাইকারির নিচে হয়:
👉 বলো, “স্যার , আমি এই দামে কিনতেও পারি নাই, পাইকারি থেকে ৫০ বেশি দামে এনেছি। ১০-২০ টাকা লাভ রাখলে হবে না?”

না মানলে বলেন “জিনিস ভালো, সার্ভিস ভালো পাবেন।
আপনি নিশ্চিন্ত অর্ডার করতে পারেন স্যার 😊

তারপরও লাভ না হলে ডিল বাদ দিয়ে দেন 

➤ যদি সিন করে চুপ থাকে:
👉 ১০ মিনিট পর বলেন
“আপনার অর্ডারটি কি কনফার্ম করব?”

হ্যাঁ বললে কন্টিনিউ,
না বললে বা রিপ্লাই না দিলে আর মেসেজ দিবেন না।


🟡 পঞ্চম ধাপ 👇


ওকে / স্যার আমরা আপনার প্রডাক্ট
অর্ডার কনফার্ম করছি। 
------
স্যার, অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম ডেলিভারি চার্জ ৮০/১৩০ টাকা পাঠাতে হবে। আপনি বিকাশে পাঠাবেন নাকি নগদে? আমি নাম্বার দিব, কোনটা ব্যবহার করবেন?
------


⚠️ ডেলিভারি চার্জ অগ্রিম চাওয়ায় কাস্টমার টাকা নাও দিতে পারে, বলবে - টাকা আমি প্রডাক্ট পেলে একসাথে দিব। 

👇এখন ঠিক এইভাবে বলবেন 👇
_________

স্যার আমাদের প্রডাক্ট নিতে অবশ্যই অগ্রিম ডেলিভারি চার্জ দিতে হবে। স্যার, দেখেন মার্কেট থেকে যদি কিছু কিনেন, দোকানদার কি আপনাকে গাড়ি ভাড়া দিয়ে দেয়? না তো। তাই আমরা যা আপনার কাছে প্রোডাক্ট পাঠাবো, সেই ডেলিভারির খরচটাই আমাদের নিতে হচ্ছে। এটি আপনি দিবেন না?

প্রোডাক্টের মূল্য একদমই নিচ্ছি না। প্রোডাক্ট হাতে পাওয়ার পর ভালোভাবে দেখে নিন, চেক করুন। যদি সব ঠিক থাকে, তখন পণ্যের টাকা প্রদান করবেন। আর যদি কোনো সমস্যা থাকে, ডেলিভারি ম্যান থাকার সময়ই আমাকে জানান, আমরা প্রোডাক্ট ফেরত নিয়ে আগের ডেলিভারি চার্জেই পরিবর্তন করে দেব ইনশাল্লাহ।
_________

এই কথা বলার পরে ও যদি রাজি না হয় বা সব টাকা একসাথে দেয়ার কথা বললে বলবেন 👇👇

------

স্যার আপনি যদি অগ্রিম ডেলিভারি চার্জ দিতে না চান, তাহলে বলবো — আপনি হয়তো আমাদের উপর এখনও বিশ্বাস করতে পারেননি। টাকা দিয়ে যদি আমি প্রোডাক্ট না পাঠাই?

➡️ তাহলে তো আমিও আপনাকে বিশ্বাস করতে পারি না স্যার। কারণ অনেকেই বলে "ডেলিভারি ম্যান আসলে টাকা দেব, কিন্তু...

🚫 ডেলিভারি ম্যান কল করে — কেউ রিসিভই করে না।
🚫 কেউ দরজা খোলে না।
🚫 কেউ ফোন বন্ধ করে রাখে।

👉 এতে কী হয় জানেন স্যার?

১️⃣ আমার প্রোডাক্ট বিক্রি হয় না।
২️⃣ প্যাকেটিং খরচ চলে যায়।
৩️⃣ নিজের পকেট থেকে ডেলিভারি চার্জ দিতে হয়।
৪️⃣ ডেলিভারি ম্যানের কষ্ট হয়।
৫️⃣ আমাদের উপর কাস্টমারদের বিশ্বাস কমে যায়।
৬️⃣ সবচেয়ে বড় কথা — সময়, শ্রম, সবকিছুতেই লস।

🟢 এই কারণেই আমি চাই — আপনি নিশ্চিত থাকুন যে প্রোডাক্টটি আপনি নিবেন,সেজন্যই অর্ডার কনফার্ম করতে অগ্রিম চার্জ নিই।

➡️ ভাই, আমি কি মাত্র ৮০-১৩০ টাকা দিয়ে বড়লোক হয়ে যাবো? আমি চাই না আমার ছোট এই উপার্জনে কোনো হারাম বা গুনাহ থাকুক।

➡️ আমি কেনইবা সামান্য ডেলিভারি চার্জের জন্য লক্ষ টাকার বিজনেস ঝুঁকিতে ফেলব? আমি আপনাকে শুধু একবার প্রোডাক্ট না — ভবিষ্যতে রেগুলার সাপোর্ট আর সার্ভিস দিতে চাই।
---
✅ স্যার, আপনি নিশ্চিন্তে অগ্রিম ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন। আমরা যত্ন সহকারে আপনার হাতে প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাআল্লাহ

-------

এই কথা শোনার পর যদি কাস্টমার রাজি হয় তাহলে নিচের মেসেজ টা দিবেন 👇👇 

🔴 ষষ্ঠ ধাপ 👇

---------

অর্ডার কনফার্ম করতে Send Money করুন:

📲 বিকাশ:
📲 নগদ: 

🔹 ট্রানজেকশনের শেষ ৪ সংখ্যা জানান।
⚠️ অনুগ্রহ করে ভুল করে রিচার্জ পাঠাবেন না অথবা অন্য নাম্বারে Send Money হলে আমরা দায়ী থাকবো না।

💖 ধন্যবাদ, আপনার অর্ডার প্রক্রিয়াধীন 🥰

--------

আর রাজি না হলে আর কথা বলবেন না ধন্যবাদ 😊

(উপরের যে তথ্য গুলো প্রয়োজন কপি করে নিবেন) 

Comments

Popular posts from this blog

Royal Life কি? কি কি কাজ করে প্রতিদিন আয় করবেন?

Tiktok মার্কেটিং ক্যাপশন 🔥